মেহেদী হাসান | ০৭:৪০ পিএম, ২০২৬-০৭-৩০
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে শতাধিক গ্রাহক। সংবাদ পেয়ে পুলিশ এসে উত্তেজিত গ্রাহকদের নিয়ন্ত্রণ করে।
এসময় তারা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস প্রদান করেন। গ্রাহকরা আবাসিক প্রকৌশলী সুগত চাকমা ও লাইনম্যানদের বিষয়ে নানান অভিযোগ করেন।
বাঘাইছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিদ্যুতিক ট্রান্সমিটার বিকল হয়ে দুই মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয় নিয়ে একাধিক বার আবাসিক প্রকৌশলী সুগত চাকমার সাথে যোগাযোগ করেও কোন সমাধান পায়নি।
এসময় গ্রাহকরা দাবী করেন আবাসিক প্রকৌশলী নতুন ট্রান্সমিটার সরবরাহ বাবদ ৮০ হাজার টাকা দাবী করেন। পরে গ্রাহকরা চাঁদা তুলে ২৫ হাজার দেয়ার পরও বিদ্যুৎ সরবরাহ না করায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ও আবাসিক প্রকৌশলী কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানায়।
এছাড়া প্রকৌশনী ঠিক মত অফিস করেন না ফোন ধরেন না, মিটার না দেখে বিল করে বলেও জানান বিক্ষুব্ধ গ্রাহকরা।
এ ঘটনায় আবাসিক প্রকৌশলী সুগত চাকমা বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে জনবল সংকট রয়েছে, জেলা সদর থেকে নতুন ট্রান্সমিটার আনতে কিছু খরচ আছে। আর সবচেয়ে বড় কথা এখানে স্থানীয়দের মাঝে ও বিভাজন রয়েছে তাই এধরণের সমস্যা দেখা দিয়েছে আশাকরি আগামী রবিবারের মধ্যে সমস্যা দূর করতে পারবো।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited