অহিদুল ইসলাম অভি | ০৮:৪৬ পিএম, ২০২৬-০৭-২৮
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) জেলা পুলিশ লাইন্স মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের জিএস (Good Service) মার্ক প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের সাতটি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে পুলিশ সুপারকে অভিবাদন জানিয়ে প্যারেডের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। একই সঙ্গে কিট প্যারেডে অংশ নিয়ে সরকারি সরঞ্জাম ও ইউনিফর্মের সংরক্ষণ, ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited