আল মামুন | ০৬:০৭ পিএম, ২০২০-১২-১৩
সদ্য সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী মা শ্রীমত সানু চৌধুরীর সপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৩ ডিসেম্বর ২০) গুইমারার নিজ বাস ভবনে সকাল থেকে শুরু হয় সপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান।
এতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুরের সহধর্মীনির পক্ষ থেকে শ্রীমত সানু চৌধুরীকে উৎসর্গ করে ২’শ কম্বল বিতরণ করা হয় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে। এতে পার্বত্য মন্ত্রীর সহধর্মীনি, শ্রীমত সানু চৌধুরীর আত্মার শান্তি কামনা করে মানব জাতির মঙ্গল ও সুস্থতা কামনা করেন। সে সাথে তার পরিবারের প্রতি সমবেদনা ও ধর্য্য ধারণ করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সদ্য সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, নব নিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদস্য এম এ জব্বার, রে¤্রাচাই চৌধুরী, মেমং মারমা,হিরণ জয় ত্রিপুরা, শাহিনা আক্তার,শতরূপা চাকমা ছাড়াও জনপ্রতিনিধিরা এতে অংশ নেয়।
এর আগে সকাল থেকে ধর্মীয় নানা আয়োজনে সানু চৌধুরীর সপ্তাহিক ক্রিয়ার অনুষ্ঠানিকতায় পালন শুরু হয়। এতে বুদ্ধমূর্তি দান,অষ্ট পরিস্কার দান, চীবর দান,সংঘদানসহ সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।
প্রসঙ্গত: গত রবিবার (৬ ডিসেম্বর ২০২০) গুইমারায় নিজ বাস ভবনে সদ্য সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর মাতা শ্রীমত সানু চৌধুরী শেষ নি:শ^াস ত্যাগ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited