বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাঙামাটি চেম্বারের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৪ পিএম, ২০২০-১২-১২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাঙামাটি চেম্বারের মানববন্ধন

রাঙামটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে  সকাল ১১ টায় রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনের সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এর আহবানে রাঙ্গামটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ বেলায়েত  হোসেন ভূইয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে  উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, পরিচালক নিখিল কুমার চাকমা, হাজী কামাল উদ্দিন, মনসুর আলী, হারুন অর রশিদ মাতব্বর, উসাং মং, নেছার আহমেদ, আবুল মনসুর ওবাইদুল্লাহ, মেহেদী আল মাহবুব, বাবলা মিত্র।

মানববন্ধনে বক্তব্য রাখেন বনরুপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ, লঞ্চ মালিক সমিতির সভাপতি মাইন উদ্দিন সেলিম, রাঙামটি আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পিয়ারু, মৎস্যজীবিলীগ জেলা সভাপতি উদয়ন বড়ুয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে একটি কুচক্রি মহল বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের পিছনে মূল হোতা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের উত্তরসুরীরাই। জাগ্রত বাঙালি জাতিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।