মাহাদি বিন সুলতান | ০৪:৩৯ পিএম, ২০২৬-০৬-১৪
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাজার এলাকার অগ্নি নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে ৪০ জন ব্যবসায়ীর মাঝে অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৪ জুন) দুপুর ১২টায় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের হাতে এসব অগ্নিনির্বাপক যন্ত্র তুলে দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও মঞ্জুরুল মোর্শেদের উদ্যোগে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে নানিয়ারচর বাজার ও ইসলাম বাজারের মোট ৪০ জন ব্যবসায়ীর মাঝে এই অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।
বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাস, ব্যবসা প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের মধ্যে অগ্নি সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মঞ্জুরুল মোর্শেদ বলেন, বাজার এলাকায় ছোট একটি অসতর্কতা থেকেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
তাই আগুন লাগার প্রাথমিক পর্যায়ে দ্রুত নিয়ন্ত্রণে আনতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি ব্যবসায়ীদের এসব যন্ত্র যথাযথভাবে সংরক্ষণ ও প্রয়োজন অনুযায়ী ব্যবহারের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি উত্তম দাশ, সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি সবসময়ই থাকে।
অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণের ফলে জরুরি মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হবে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।
ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited