আইয়ুব চৌধুরী | ০৯:৪৯ পিএম, ২০২৬-০৬-০৯
রাজস্থলী (রাঙামাটি), ৯ জুন: পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে লাউদাতো সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ জুন) সকালে কারিতাস বাংলাদেশ পরিচালিত পিএইপি-৩ (PAHEP-3) প্রকল্পের উদ্যোগে রাজস্থলী উপজেলার তাইতংপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রকল্পের উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তুহিনুল হক, রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক এবং সহকারী শিক্ষক জাহেদুল আলম।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের বর্তমান সংকট ও এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা বলেন, পলিথিন ও প্লাস্টিকজাত পণ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার, কলকারখানার ধোঁয়া, ইটভাটার দূষণ, পাহাড় কাটা এবং নির্বিচারে বৃক্ষনিধনের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এসব পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়; সমাজের প্রতিটি নাগরিককে এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে প্রকল্পের উপকারভোগী, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে ৭০০টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া সকালে রাজস্থলী কারিতাস কার্যালয়ে আরও ৯ জন উপকারভোগীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হয়।
কারিতাস বাংলাদেশ পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বলেন, “পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে কারিতাস বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণই একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
লাউদাতো সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited