নাজিম আল হাসান | ১০:৪৮ পিএম, ২০২৬-০৫-২০
রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিংস্থ কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলায় রাঙ্গামাটি নূরানী মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে হিফজুল হাদীস ও মাসনুন দু’আ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন নূরানী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় রাঙ্গামাটি শহরের ১২টি নূরানী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৩৩ জন প্রতিযোগী অংশ নেয়।
শিক্ষার্থীরা হিফজুল হাদীস, মাসনুন দু’আ ও ইসলামী জ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে তাদের মেধা ও দক্ষতার পরিচয় তুলে ধরে।
অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাশেম।
তিনি বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও ইসলামী আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি কুরআন-হাদীস শিক্ষার পাশাপাশি মাসনুন দু’আ ও ইসলামী আদর্শ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আল-আমীন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. জাহাঙ্গীর আলম এবং রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এবং নৈতিক অবক্ষয় রোধে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় বিভিন্ন মাদ্রাসার পরিচালক, শিক্ষক, ওলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গামাটি নূরানী মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ কারী আব্দুল কাদের। সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited