নিজস্ব প্রতিবেদক | ০৪:০৮ পিএম, ২০২০-১২-০৯
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে পাঁচজন জয়িতা নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ক্রেষ্ট জয়িতাদের হাতে তুলে দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, পার্বত্য জেলা পরিষদ সদস্য বেগম মনোয়ারা আক্তার জাহান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা মহিলা ভাইছ চেয়ারম্যান নাছরিন আক্তারসহ জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” এই কর্মসূচীর আওতায় কমলা রঙের বিশে^র নারী-বাধার পথ দেবেই পাড়ি’’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি জেলায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন/ শিক্ষা ও চাকুরি, সফল জননী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ও নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্যে রাঙামাটির এই পাঁচ নারীকে রাঙামাটি জেলা প্রশাসনের সহায়তায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited