অহিদুল ইসলাম অভি | ০৩:৫৯ পিএম, ২০২৬-০৪-২৬
রাঙামাটির লংগদু উপজেলায় দোকান ঘর সম্প্রসারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক প্রবীণ নারী দোকান মালিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই নারীর নাম রমিছা বেগম। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় লংগদু সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, উপজেলার গাঁথাছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ানীপাড়া এলাকার বাসিন্দা রমিছা বেগম তার মালিকানাধীন একটি দোকান ঘর মিজান নামে এক ব্যক্তির কাছে ভাড়া দিয়েছিলেন।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভাড়াটিয়া মিজান মালিকের কোনো অনুমতি ছাড়াই দোকানটি সম্প্রসারণের চেষ্টা করেন।
বিষয়টি দোকান মালিকের নজরে এলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুমতি ছাড়া দোকান সম্প্রসারণের কাজে বাধা দেন। এ সময় মিজানের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে মিজান তার দুই ভাই হুমায়ূন ও আনিছকে সঙ্গে নিয়ে রমিছা বেগমের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে মারধর করলে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয় লোকজন তার চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং লংগদু সরকারি হাসপাতালে ভর্তি করেন।
হামলার ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয়রা তিনজনের নাম উল্লেখ করেছেন। তারা হলেন ভাড়াটিয়া মিজান এবং তার দুই ভাই হুমায়ূন ও আনিছ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রমিছা বেগমকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বয়সের কারণে তার আঘাতগুলো ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited