নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৭ পিএম, ২০২৬-০৪-২৫
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ রোড এলাকায় এক চাকমা তরুণীকে (২২) গণধর্ষণের অভিযোগে ৪ জন মারমা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী তরুণী খাগড়াছড়ির রামগড় উপজেলার বাসিন্দা এবং চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, তরুণীটি সিইপিজেড এলাকার এম এস সুমন্তরা-১ গার্মেন্টসে কাজ করতেন এবং ব্যারিস্টার কলেজ এলাকার একটি ভাড়া বাসায় অন্যান্য নারী শ্রমিকদের সঙ্গে বসবাস করতেন। গত ১০ এপ্রিল ফেনী থেকে চিকিৎসার উদ্দেশ্যে আসা তার বন্ধু অংশুইচিং মারমা ওই বাসায় অবস্থান করেন। পরে বিষয়টি একই ভবনের অন্যান্য ভাড়াটিয়াদের মধ্যে জানাজানি হয় বলে অভিযোগ রয়েছে।
গত ১৯ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ভুক্তভোগীকে ব্যারিস্টার কলেজ রোড এলাকার সিরাজ বিল্ডিংয়ের পঞ্চম তলার একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯) ও ওথাইইনু মারমা (৩০)। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক বিষয় নিয়ে চাপ প্রয়োগের পর তাকে পালাক্রমে গণধর্ষণ করা হয়।
ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ বিষয়ে ইপিজেড থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited