নিজস্ব প্রতিবেদক | ১১:২৭ পিএম, ২০২৬-০৪-২৩
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে খোন্দকার মাহমুদুল হাসানকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এর আগে মহালছড়ি উপজেলায় ইউএনও হিসেবে মোঃ রাজিব হোসেনের পদায়ন করা হলেও তিনি সেখানে যোগদান করেননি বলে জানা গেছে। ফলে পদটি শূন্য থাকার পরিস্থিতি তৈরি হয়।
পরবর্তীতে নতুন করে প্রশাসনিক সিদ্ধান্তে খোন্দকার মাহমুদুল হাসানকে মহালছড়ি উপজেলায় পদায়ন করা হয়েছে। তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, খোন্দকার মাহমুদুল হাসান পূর্বে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তার যোগদানের মাধ্যমে মহালছড়ি উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে আসবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited