কাউখালী প্রতিনিধি | ১২:০০ এএম, ২০২৬-০৪-২১
সারা দেশের ন্যায় কাউখালী উপজেলাতেও আজ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কাউখালী থানার অফিসার ইন চার্জ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দুটি শিশুকে এক ডোজ হাম টিকা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আজ কাউখালী উপজেলায় টিকাগ্রহণের লক্ষ্যমাত্রা ছিল ৬৯৪ জন শিশু। তবে বাস্তবে টিকা গ্রহণ করেছে ৭২৭ জন শিশু, যা লক্ষ্যমাত্রার ১০৫ শতাংশ অর্জন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিবলী সফিউল্লাহ জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত প্রতি সপ্তাহে ৪ দিন করে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই বিশেষ হাম-রুবেলা ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী কেন্দ্র হিসেবেও টিকা কার্যক্রম চলমান থাকবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited