নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৩ পিএম, ২০২৬-০৪-১৮
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে দুইজন পুলিশ পরিদর্শককে সম্মানজনক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
তিনি বিদায়প্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব হাছান আকতার আহমেদ এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অপরাধ শাখার ইনচার্জ জনাব আবু জাফর মোঃ সালেহ-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়প্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘ কর্মজীবনের গুরুত্বপূর্ণ অবদান, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, তাদের দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠা রাঙ্গামাটি জেলা পুলিশের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতেও তারা নিজ নিজ অবস্থান থেকে দেশের সেবা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, একজন পুলিশ কর্মকর্তার কর্মজীবন শুধু দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিদায়প্রাপ্ত এই দুই কর্মকর্তা তাদের কর্মদক্ষতা ও মানবিক গুণাবলীর মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরা বিদায়প্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে স্মৃতিচারণ করেন এবং তাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরিশেষে তাদের সম্মানে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited