অহিদুল ইসলাম অভি | ০৬:২৬ পিএম, ২০২৬-০৪-১৮
রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নে শ্মশানের পাশ থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) শনিবার ভোরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ‘ছাগল খাইয়া’ নামক শ্মশানসংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকার বাসিন্দা সন্ধা রানী নাথ শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস অনুসরণ করে কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি নবজাতক কন্যাশিশু রক্তমাখা অবস্থায় মাটিতে পড়ে আছে। শিশুটিকে কোনো কাপড় ছাড়াই খোলা অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছিল।
পরে তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিক পরিচর্যা ও পোশাকের ব্যবস্থা করেন। বর্তমানে শিশুটি স্থানীয় বাসিন্দা প্রমোদ দে ও সন্ধা রানী নাথের তত্ত্বাবধানে নিরাপদে রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দে বলেন,
“ঘটনাটি অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। এভাবে একটি নবজাতক শিশুকে নির্জন স্থানে ফেলে রাখা বড় ধরনের বিপদের কারণ হতে পারত। তবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় শিশুটি জীবিত উদ্ধার হয়েছে। আমরা স্থানীয়ভাবে তার দেখভালের ব্যবস্থা করেছি।”
এদিকে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের আহমেদ জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিশুটির প্রকৃত মা-বাবার সন্ধান ও কে বা কারা সেখানে ফেলে গেছে তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তার ভবিষ্যৎ নিরাপত্তা ও পুনর্বাসন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইতোমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited