নিজস্ব প্রতিবেদক | ১২:২৯ এএম, ২০২৬-০৪-১৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে “রিপোর্টার্স ইউনিটি, বাঘাইছড়ি” (RUB) নামে একটি নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বাঘাইছড়ি রেস্ট হাউজের অভ্যর্থনা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সরাসরি অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে এই সংগঠন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত সাংবাদিকদের প্রত্যক্ষ ভোট ও মতামতের ভিত্তিতে ৭ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ হাসান আলী (বাংলাদেশ সময় ও বাংলা এফএম) সভাপতি এবং মোঃ ইমরান হোসেন (দৈনিক বর্তমান বাংলা ও দৈনিক সকালবেলা) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:
সভাপতি: মোঃ হাসান আলী (বাংলাদেশ সময়, বাংলা এফএম)
সাধারণ সম্পাদক: মোঃ ইমরান হোসেন (দৈনিক বর্তমান বাংলা, দৈনিক সকালবেলা)
সাংগঠনিক সম্পাদক: মোঃ আশিকুর রহমান (দৈনিক দেশের পত্র)
অর্থ সম্পাদক: রোবায়েত হোসেন (সংবাদ প্রতিদিন)
দপ্তর সম্পাদক: নোমাইনুল ইসলাম (দৈনিক আজকের বাংলা)
কার্যনির্বাহী সদস্য: মোঃ রাকিব হোসেন (মর্নিং পোস্ট)
কার্যনির্বাহী সদস্য: মোঃ খোরশেদ আলম (জনতার খবর)
নবগঠিত এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, তথ্য পরিবেশনে নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে “রিপোর্টার্স ইউনিটি, বাঘাইছড়ি” কাজ করবে।
সংগঠনটি দেশের প্রচলিত আইন এবং নিজস্ব গঠনতন্ত্র অনুসরণ করে পরিচালিত হবে।
কমিটির নবনির্বাচিত সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
একইসঙ্গে বাঘাইছড়ির সাংবাদিক সমাজে এই নতুন সংগঠনের যাত্রাকে স্থানীয় সচেতন মহল ও সুধীজন স্বাগত জানিয়েছেন এবং এর সফলতা কামনা করেছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited