বাংলাদেশ সেনাবাহিনী দেশের ভূখন্ড রক্ষার্থে সবসমসয় প্রস্তুত


জুরাছড়ি প্রতিনিধি    |    ১০:৪১ পিএম, ২০২০-১২-০৭

বাংলাদেশ সেনাবাহিনী দেশের ভূখন্ড রক্ষার্থে সবসমসয় প্রস্তুত

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যেদিয়ে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। কিছু স্বার্থনেষী মহল  জনগণকে বিভ্রান্ত করে। পাহাড়ে এখনো অবৈধ অস্ত্রের মহরা,হত্যা,অপহরণ চাদাঁবাজী বন্ধ হয়নি। কিছু স্বার্থন্বেষী মহল সাধরণ জনগণকে বিভ্রান্ত করে, তাদের কোন স্থান দেওয়া হবেনা। বাংলাদেশ সেনাবাহিনী দেশের ভূখন্ড রক্ষার্থে সবসমসয় প্রস্তুত রয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান পিএসসি।
পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে আজ জুরাছড়ি জোনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান পিএসসি।
ব্রিগেডিয়ার জেনারেল আশাবাদ ব্যক্ত রেখে বলেন, শান্তি চুক্তি  বাস্তবায়নের লক্ষ্যে কখনো যদি সম্মিলিতভাবে উদার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে পারলে তাহলে চুক্তি সফলভাবে বাস্তবায়ন সম্ভব।
তিনি আরো বলেন,বাংলাদেশ সেনাবাহিনী জনগণের নিরাপত্তার লক্ষে,শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থে কাজ করে। আমরা একই দেশের নাগরিক,পাহাড়ী বাঙালী ভ্রাতৃত্ববোধ আবদ্ধ নিয়ে আমাদের বসবাস করতে হবে। বর্তমানে বিশে^ যে মহামারি করোনা ভাইরাস রয়েছে তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহব্বান করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের বিদায়ী এবং নবাগত জোন কমান্ডার লেঃকর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসি,লেঃকর্ণেল মুহাম্মদ আখতারুজ্জামান ফয়সাল পিএসসি, রাঙ্গামাটি ব্রিগেডের জিটুআই,উপজেলা চেয়ারম্যান সুরেশ কমুার চাকমা সহ সেনাবাহিনীর অফিসারগণ  এবং জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা স্থানীয় সাংবাদিক বৃন্দ।
পরে নৌকাবাইচে অংশগ্রহণকারী প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।