নাজিম আল হাসান | ০৭:৪৮ পিএম, ২০২৬-০৩-৩০
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম। সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলোর দ্রুত নিষ্পত্তি করেন।
এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও দক্ষতার উপর গুরুত্বারোপ করে বলেন,পুলিশ সদস্যদের উত্তম পোশাক পরিধান, নৈতিকতা বজায় রাখা, প্রশাসনিক শৃঙ্খলা অনুসরণ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ যথাযথভাবে পালন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি বাহিনীর সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিগত মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাটি একটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়, যা বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited