মেহেদী হাসান | ১২:০৭ এএম, ২০২৬-০৩-২৮
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান ভস্মীভূত হওয়া এবং বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি।
অকস্মাৎ এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে, বর্তমান সরকার আপনাদের এই বিপদে পাশে আছে। ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা ও সহায়তা প্রদান করা হবে। আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন ও দ্রুত ত্রাণ কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছি।”
বিপদগ্রস্ত এই সময়ে মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার এবং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited