পাহাড়ে পাঁচ তারকা হোটেল নয় শিক্ষা ব্যবস্থাসহ টেকসই উন্নয়ন চাই 


থানচি প্রতিনিধি    |    ০৬:৪১ পিএম, ২০২০-১২-০৬

পাহাড়ে পাঁচ তারকা হোটেল নয় শিক্ষা ব্যবস্থাসহ টেকসই উন্নয়ন চাই 

পাহাড়ে পাঁচ তারকা হোটেল নয় উন্নত শিক্ষা ব্যবস্থাসহ টেকসই উন্নয়ন চাই এই দাবী জানিয়ে বান্দরবানে থানচিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।থানচি সচেতন ছাত্র সমাজ ও সাধারণ নাগরিক  ব্যানারে রবিবার সকাল ১০টায় থানচি বাসষ্টেশন সংলগ্ন চথোয়াইউ বাজারে মানবন্ধন করেন।

মানববন্ধনে থানচি বান্দরবান সড়কে জীবন নগরে  চিম্বুক পর্বতে  নাইতং পাহাড়ে কাপ্রুপাড়া  ও ডলা পাড়া ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিভিন্ন ফলজ্য বনজ্য বাগানসহ  জুম চাষের আবাদযোগ্য এবং ভোগদখলীয় ভূমিতে পাঁচ তারকা হোটেল  নির্মাণ করা যাবে না বলে বক্তারা দাবী করেন । এই দাবী না মানলে থানচির সচেতন ছাত্র সমাজ ও ম্রো সম্প্রদায় কঠোর অবস্থানে যাবে বলে উল্লেখ করা হয়েছে ।  
মানববন্ধনে থানচি সচেতন ছাত্র সমাজ পক্ষে মংমে মারমা সঞ্চালনায়, সচেতন নাগরিক পক্ষে মানয়া ম্রো, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের  ছাত্র ঙুইকুম ম্রো,ময়মনসিংহ মেডিকেল কলেজের শেষ বর্ষে  ছাত্র রিংতুই ম্রো গন বিশ্ববিদ্যালয়ের  ছাত্র পরাও ম্রো,বান্দরবান সরকারী কলেজের ছাত্র সংগঠনের সভাপতি সিনিয়া ম্রো,সুরেন ত্রিপুরা, থুইমংপ্রু মারমা বক্তব্য রাখেন । মানববন্ধনের প্রায় শতাধিক ছাত্রসহ সাধারণ জনগন স্বতস্ফুর্ত অংশ নেন।