নাজিম আল হাসান | ১১:০৪ পিএম, ২০২৬-০৩-১৭
রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি জেলা অফিস মিলনায়তনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ বেলা ২টায় আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রায় শতাধিক নারী ও পুরুষের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি সদর উপজেলা সভাপতি মোঃ হারুন অর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাঙ্গামাটি জেলার প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন মুহূর্তে যাতে কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে অতিথিরা উপস্থিত সুবিধাভোগীদের হাতে সেমাই, চিনি, তেলসহ বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেন। এ সময় উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited