ছাত্রদল সভাপতির উপস্থিতিতে জালিয়া পাড়ায় ৪২তম মহোৎসব ও শিক্ষা উপকরণ বিতরণ


মেহেদী হাসান    |    ১১:১১ পিএম, ২০২৬-০২-১৬

ছাত্রদল সভাপতির উপস্থিতিতে জালিয়া পাড়ায় ৪২তম মহোৎসব ও শিক্ষা উপকরণ বিতরণ

রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারি: রাঙামাটির নতুন জালিয়া পাড়ায় শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরের উদ্যোগে ৪২তম মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদুল হক মানিক, লোকমান হাকিম পুতুল, সাবেক যুগ্ম সম্পাদক মো. অলি আহাদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, জুয়েল চৌধুরী টুকু, আমির সোহেল সাজ্জাদ, মালু দত্ত, ওমর মোর্শেদ, রেজাউল করিম এবং সাকিব আহসি আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু হৃদয় দাশ এবং সঞ্চালনা করেন বাবু রণি দাশ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি ফারুক আহমেদ সাব্বিরের পক্ষ থেকে জালিয়া পাড়া এলাকার শিক্ষার্থীদের মাঝে বই ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ও সামাজিক নানা কর্মসূচির আয়োজন করা হয়, যা স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।