আলমগীর মানিক | ১১:৩৯ পিএম, ২০২৬-০২-০৯
অবসরজনিত কারণে আজ ০৯-০২-২০২৬ খ্রি. তারিখে রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. এম এ হাই মহোদয়কে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায় অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রায় পুরোটা সময় উপস্থিত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা স্মৃতিচারণে আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তাবৃন্দ, ইন্টার্ন চিকিৎসক এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিদায় বেলায় ডা. এম এ হাই মহোদয় বলেন, “রাঙামাটি জেনারেল হাসপাতালে কাটানো প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গেঁথে থাকবে।
এই প্রতিষ্ঠানের সহকর্মী ও কর্মচারীদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। আমি চাই, আপনারা সবাই এই হাসপাতালকে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে সেবা প্রদান করবেন।”
তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে উৎসাহমূলক উপহার প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, “যতদিন ধরে ডা. হাই ভাইকে চিনি, তার সেবার মানসিকতা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করেছে।
এই হাসপাতালের প্রতিটি ইট-বালি তার নিষ্ঠা ও কর্মদক্ষতার সাক্ষ্য বহন করে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং রাঙামাটির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তার রেখে যাওয়া স্মৃতি ও আদর্শ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। বিদায় বলছি, তবে প্রত্যাশা করি সুযোগ পেলেই তিনি আমাদের মাঝে এসে দিকনির্দেশনা ও সহযোগিতা করবেন।”
আবাসিক চিকিৎসকসহ প্রায় প্রতিটি বিভাগের প্রতিনিধিরা বক্তব্যে ডা. এম এ হাই মহোদয়ের সঙ্গে কাটানো কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডা. এম এ হাই রাঙামাটি জেনারেল হাসপাতালে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। শিশুস্বাস্থ্য সেবায় তার অবদান জেলা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited