নাজিম আল হাসান | ১১:২২ পিএম, ২০২৬-০২-০৯
রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ডের মোল্লাপাড়া ও হ্যাচারী এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টায় রাঙামাটি–২৯৯ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করার লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা শ্রমিক দলের সদস্য মোহাম্মদ সায়েদ দেওয়ান। সঞ্চালনায় ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী আজগর বাদশাহ।
সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন সাকিলের তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সহধর্মিণী মৈত্রী চাকমা।
তিনি বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনী প্রচারণা জোরদারের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল রাঙামাটি জেলা সভাপতি নূরজাহান বেগম, জেলা সাধারণ সম্পাদক সালেহা আক্তার, সদর উপজেলা মহিলা দলের সভাপতি কোকিলা চাকমা এবং ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের নেতা মোহাম্মদ কামাল, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মহসিন হোসেন রবি, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং ৬নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম রনি-সহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে জনসংযোগ আরও জোরদার করা হবে।
এ সময় তারা সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited