বেতবুনিয়ায় সিকান্দার তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্বোধন


কাউখালী প্রতিনিধি    |    ০৮:৪৪ পিএম, ২০২৬-০২-০৮

বেতবুনিয়ায় সিকান্দার তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্বোধন

বেতবুনিয়া উপজেলার সিকদার পাড়ায় “সিকান্দার তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ার” নামে একটি অ-লাভজনক বহির্বিভাগীয় চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংবাদে জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতি বুধবার দিনব্যাপী নিয়মিতভাবে এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হবে।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে শুরু হওয়া এই উদ্যোগটি বেতবুনিয়ার জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবা

হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তারা এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করেছেন।