মেহেদী হাসান | ০৪:০৯ পিএম, ২০২৬-০১-২৮
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত করেছেন।
আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের আওতাধীন বাঘাইছড়ি উপজেলা বাজার, মুসলিম ব্লক, আমতলীসহ বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ ও মতবিনিময় করেন।
এ সময় তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
গণসংযোগকালে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়াই তাঁর সবচেয়ে বড় শক্তি, যা তাঁকে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, বাঘাইছড়ি উপজেলা সভাপতি মুহাম্মাদ কুতুব উদ্দীনসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন এবং প্রার্থীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited