নাজিম আল হাসান | ০৬:৩৪ পিএম, ২০২৬-০১-২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিক-এর সমর্থনে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকাল তিনটা থেকে রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফরেস্ট কলোনি, ট্রাইব্যাল আদম ও রসুলপুর এলাকায় এক বিশাল প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে ঘরে ঘরে গিয়ে মতবিনিময় করেন।
এ সময় তারা দশ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রার্থীর অবস্থান তুলে ধরেন। পাশাপাশি ভোটারদের সামনে প্রার্থীর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত নেতারা বলেন, পার্বত্য রাঙামাটির সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মাওলানা আবু বক্কর ছিদ্দিক একজন যোগ্য, সৎ ও আদর্শবান প্রার্থী।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে রাঙামাটির জনগণ যে নানা সমস্যার মুখোমুখি হয়ে আসছে, সেগুলোর বাস্তবসম্মত ও টেকসই সমাধান দিতে তিনি সক্ষম হবেন বলে তারা বিশ্বাস করেন।
প্রচারণা কর্মসূচিতে অংশ নেন জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার সেক্রেটারি মো. মুনসুরুল হক, মুফতি জাহিদুল ইসলাম, মুফতি মাওলানা মোহাম্মদ ওমর আলী, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. জামসেদসহ মো. জুনাইদ, মো. মুমিনুল্লাহ, মো. হোসেন, মো. আবু মুসা এবং দশ দলীয় জোটের অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।
প্রচারণা চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এ সময় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং বিপুল ভোটে মাওলানা আবু বক্কর ছিদ্দিককে বিজয়ী করবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited