মোঃ আলী আজগর | ০১:২০ পিএম, ২০২৬-০১-২৬
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সজারুর আক্রমণে এ্যাকলু তঞ্চঙ্গ্যা (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
উপজেলার আলিখীয়ং এলাকায় ফসলি জমি রক্ষা করতে গিয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফসলি জমিতে সজারুর উপদ্রব বেড়ে যাওয়ায় এ্যাকলু তঞ্চঙ্গ্যা সেগুলো তাড়ানোর উদ্দেশ্যে সজারুর গর্তে ধোঁয়া দেওয়া এবং ফাঁদ পাতার চেষ্টা করছিলেন।
এ সময় হঠাৎ একটি সজারু গর্ত থেকে বেরিয়ে এসে তাঁর ওপর আক্রমণ করে। সজারুর নিক্ষিপ্ত একটি কাঁটা তাঁর পায়ে গভীরভাবে ঢুকে যায়।
কাঁটাটি হাড়ের একেবারে কাছাকাছি গিয়ে ভেঙে পড়ায় সাধারণ উপায়ে তা বের করা সম্ভব হচ্ছিল না।
আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গত রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে হাসপাতালের সিনিয়র নার্স প্রবীর তঞ্চঙ্গ্যা, শিরিন শিলা ও জুবাইদা জাহানের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
দীর্ঘ ও সতর্ক প্রচেষ্টার পর সফলভাবে তাঁর পা থেকে ভাঙা সজারুর কাঁটাটি অপসারণ করা হয়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে এ্যাকলু তঞ্চঙ্গ্যা আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।
তবে ঘটনাটি তাঁকে মানসিকভাবে বেশ আতঙ্কিত করে তুলেছে। গণমাধ্যমকে তিনি বলেন,
“সজারুর কাঁটাটি যদি আমার পেটে বা শরীরের অন্য কোনো সংবেদনশীল অঙ্গে লাগত, তাহলে হয়তো প্রাণে বাঁচাই কঠিন হয়ে যেত। আগে বুঝতেই পারিনি এটি এতটা ভয়ংকর হতে পারে।”
উপজেলার দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের এমন মুখোমুখি সংঘর্ষ মাঝেমধ্যেই ঘটে থাকে।
সংশ্লিষ্টদের মতে, সময়মতো চিকিৎসা পাওয়ায় এই ঘটনায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
একই সঙ্গে বন্যপ্রাণী থেকে ফসল রক্ষায় আরও নিরাপদ ও সচেতন পদ্ধতি গ্রহণের ওপর জোর দিয়েছেন স্থানীয়রা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited