নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৭ পিএম, ২০২৬-০১-২২
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অভিযানে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্ত এলাকা থেকে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বুধবার (২২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ পানুয়াছড়া বিওপি’র একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লারমুখ নামক স্থানে ফাঁদ পেতে অবস্থান নেয়।
পরবর্তীতে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টহলদল ভারতীয় সীমান্ত দিক থেকে কয়েকজন চোরাকারবারীকে একটি মোটরসাইকেল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়।
এ সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
এরপর টহলদল ঘটনাস্থল তল্লাশি করে একটি ভারতীয় ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়।
আটককৃত মোটরসাইকেলটি অবৈধভাবে সীমান্ত দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি আরও জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত নিরাপত্তা জোরদার, আভিযানিক কার্যক্রম পরিচালনা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সীমান্তে দায়িত্ব পালন করছে।
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও মানবপাচারসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited