নিজস্ব প্রতিবেদক | ০৯:২০ পিএম, ২০২৬-০১-১০
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাঁর নেতৃত্বে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
তিনি জানান, আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁদের কবর জিয়ারতসহ কিছু পারিবারিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সফরের পরিকল্পনা করেছিলেন তারেক রহমান। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে।
সাম্প্রতিক সময়ে কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
এর আগে দলের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও তারেক রহমানের সফর স্থগিতের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরাঞ্চলে নির্ধারিত সফরটি নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited