আলমগীর মানিক | ১১:৩৩ পিএম, ২০২৬-০১-০৮
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে মৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তি বিভাগের জলজ অণুজীব পরিবেশবিদ্যা গ্রুপের উদ্যোগে “সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণায় ভৌগোলিক তথ্য পদ্ধতি (জিআইএস) ও দূর অনুধাবনের (রিমোট সেন্সিং) প্রয়োগ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন মৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান।
মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটির গবেষণা কর্মকর্তা মো. লিওন হাসান।
মূল বক্তা তাঁর উপস্থাপনায় শিক্ষার্থীদের সমুদ্রভিত্তিক গবেষণায় ভৌগোলিক তথ্য পদ্ধতি (জিআইএস) ও দূর অনুধাবন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
পাশাপাশি তিনি সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণার ভবিষ্যৎ সম্ভাবনা ও কার্যকর দিকগুলো তুলে ধরেন।
এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ড. মো. ফখরুদ্দিন, প্রভাষক কেয়া চাকমা এবং সিফাতুন নূরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সেমিনারে মৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তি বিভাগের বিভিন্ন সেমিস্টারের প্রায় ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা সেমিনার থেকে সামুদ্রিক গবেষণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে নতুন ধারণা লাভ করেন বলে আয়োজকরা জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited