মেহেদী হাসান | ০৭:০৫ পিএম, ২০২৬-০১-০২
রাঙামাটি সরকারি কলেজের নিচের মাঠে ওয়ান ডে নাইট উন্মুক্ত শর্ট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় আয়োজিত এই টুর্ণামেন্টে মোট ২২টি দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কাটাছড়ি পহর ক্লাব ও গিয়াস উদ্দিন স্মৃতি ক্লাব। খেলার শুরু থেকেই মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি ইদ্রিস হাওলাদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সুমন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম শুভ এবং সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম।
খেলা শুরুর আগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন,
“খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে নিয়মিত এ ধরনের টুর্ণামেন্ট আয়োজন করা প্রয়োজন। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই।”
তিনি সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরো টুর্ণামেন্টজুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ।
উল্লেখ্য, টুর্ণামেন্টটির সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিল টুর্ণামেন্ট পরিচালনা কমিটি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited