২০২৬ শিক্ষাবর্ষের সবকদান ও বই বিতরণ উৎসব


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৩ পিএম, ২০২৬-০১-০১

২০২৬ শিক্ষাবর্ষের সবকদান ও বই বিতরণ উৎসব

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের সবকদান ও বই বিতরণ উৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্য হাবিব আজম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল নুরুল আলম সিদ্দিকী, ফিশারি জামে মসজিদের খতিব জলিল সরকার, ভাইস প্রিন্সিপাল জাঙ্গীর আলম এবং প্রভাষক ও শিক্ষানুরাগী আব্দুল আলিম।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, বই হলো জ্ঞানের মূল চাবিকাঠি এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকরা। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।