অহিদুল ইসলাম অভি | ০৯:৫৭ পিএম, ২০২৫-১২-৩০
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি)-এর উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সিসিএইচপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়ন, বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের হেডম্যান, জনপ্রতিনিধি, ইউনিয়নের গ্রাম উন্নয়ন প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। তিনি বলেন, যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের চারটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এগুলো হলো—প্রস্তুতি, প্রতিরোধ, প্রশমন এবং সর্বশেষ পুনর্বাসন।
তিনি আরও বলেন, অপরিকল্পিত বনায়ন ও নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে প্রকৃতির ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছে।
সিসিএইচপি-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এবং কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উসংবাই মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৩২১ নম্বর রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার-এর কাপ্তাই উপজেলা সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেনিফার অজান্তা তনচংগ্যা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited