খাগড়াছড়ি প্রতিনিধি | ০৪:৪৬ পিএম, ২০২০-১২-০২
খাগড়াছড়ির মহালছড়িতে ২৩ তম শান্তি চুক্তি দিবস উপলক্ষে মেডিকেল সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী। ২ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সামগ্রীসহ অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান-পিএসসি।
বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আরো মহালছড়ি উপজেলা পরিষদ, মহালছড়ি বাজার কমিটি, কাঠ ব্যবসায়ী সমিতি, মহালছড়ি ইউনিয়ন পরিষদসহ যৌথভাবে ৪টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেডিকেল সামগ্রী বিতরনকালে জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান বলেন, ২৩তম শান্তি চুক্তি উপলক্ষে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে সকলের চিকিৎসার সুবিধার্থে মেডিকেল সামগ্রী বিতরনের উদ্যেগ গ্রহন করা হয়।নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনী জনসেবামূলক কাজ নিরলসভাবে করে যাচ্ছে।
উল্লেখ্য, পার্বত্যচট্টগ্রামে তৎকালীন শান্তিবাহিনী ( জেএসএস)’র সাথে বাংলাদেশ সরকারের সাথে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিচুক্তি সম্পাদিত হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited