নিজস্ব প্রতিবেদক | ১০:৫৯ পিএম, ২০২৫-১২-২৮
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল মোঃ অলি উল্লাহ ভূঁইয়া আজ ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, বেলা ১১:৩৫ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি গত ২১ ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (Acute Stroke) কারণে গুরুতর অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ হন।
আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম মোঃ অলি উল্লাহ ভূঁইয়া ১৯৯১ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
খাগড়াছড়ি জেলা পুলিশ এই অকাল মৃত্যুর ঘটনায় একজন দক্ষ, কর্তব্যপরায়ণ ও নিবেদিতপ্রাণ সদস্যকে হারানোর শোক প্রকাশ করছে।
পুলিশ বাহিনীর সকল সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ আশা করছে, পরম করুণাময় আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য ও শক্তি দান করুন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির লংগদুতে এক মেয়েকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা এবং একই মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited