আলমগীর মানিক | ০৩:০৩ পিএম, ২০২৫-১২-২৭
নির্বাচন কমিশনের দাপ্তরিক কাজ শেষ করে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে তিনি মরহুম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।
বনানী কবরস্থানে যাওয়ার আগে দুপুর ১টার দিকে তারেক রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) যান।
সেখানে তিনি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন।
তাঁর সঙ্গে কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন এবং তিনিও একই সময়ে ভোটার নিবন্ধনের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেন।
নির্বাচন কমিশনের দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি বনানী কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন।
আজকের দিনের প্রথম কর্মসূচি শুরু হয় সকাল ১০টার দিকে গুলশানের বাসভবন থেকে।
শুরুতেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।
এরপর তিনি নির্বাচন কমিশনের নির্ধারিত দপ্তরে যান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নাগরিক অধিকার নিশ্চিত করা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পারিবারিক শোক স্মরণে তাঁর এই কর্মসূচিগুলো ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
বনানীতে কবর জিয়ারতের পর তিনি ধানমন্ডির শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ যাওয়ার কথা রয়েছে।
বিকেলের শেষভাগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেবেন।
দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের শয্যাপাশে কিছুটা সময় কাটাবেন তিনি। দিনের সকল কর্মসূচি শেষে রাতে তিনি পুনরায় গুলশানের বাসভবনে ফিরবেন।
তারেক রহমানের এই ব্যস্ততম দিনটিতে দলের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা ও ব্যক্তিগত কর্মকর্তা তার সঙ্গে ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited