আলমগীর মানিক | ১০:৩০ পিএম, ২০২৫-১২-২৫
প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত রাঙ্গামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন জেলা।
প্রতিবছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক রাঙ্গামাটির মনোমুগ্ধকর দৃশ্যাবলী উপভোগ করতে আসেন।
এ ক্রমবর্ধমান পর্যটন চাপ মোকাবেলায় জেলা পুলিশ, রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে শহরে ট্যুরিস্ট বাস প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম জানান, এই উদ্যোগ রাঙ্গামাটির পর্যটনে গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘদিন ধরে পর্যটন মৌসুমে অপরিকল্পিত বাস প্রবেশ, যত্রতত্র পার্কিং ও যানজট শহরের স্বাভাবিক জীবনযাত্রা ও পর্যটন পরিবেশে বিরূপ প্রভাব ফেলছিল। একই সঙ্গে পরিবেশ দূষণ ও সৌন্দর্যহানির ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল।
নতুন ডিজিটাল নিবন্ধন পদ্ধতির মাধ্যমে ট্যুরিস্ট বাসসমূহ অনলাইনে নিবন্ধনের আওতায় আনা হবে।
এখন থেকে বাসগুলো শহরে প্রবেশের পূর্বে নির্ধারিত চেকপোস্টে অথবা যাত্রা শুরুর পর www.obtbd.com ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করবে।
নিবন্ধনকারীর মোবাইলে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদন জানানো হবে এবং নির্ধারিত টার্মিনাল ও পার্কিং ব্যবহারের নির্দেশনা প্রদান করা হবে।
এই ব্যবস্থার ফলে শহরের মূল সড়কে অপ্রয়োজনীয় চাপ কমবে, যানজট হ্রাস পাবে এবং পর্যটকরা স্বস্তিদায়ক ও সময়ানুবর্তী ভ্রমণ অভিজ্ঞতা পাবেন।
এছাড়া, বাস কর্তৃপক্ষকে কিছু বাধ্যতামূলক নিয়ম মানতে হবে, যেমন— দক্ষ ও অভিজ্ঞ চালক দ্বারা বাস পরিচালনা, যাত্রী নামানোর পর নির্ধারিত পার্কিংয়ে গাড়ি নেওয়া, সড়কে বা পর্যটন এলাকায় ময়লা ফেলবেন না এবং পানিতে প্লাস্টিক ফেলে না।
জেলা পুলিশ আশা করে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ শহরের ট্রাফিক ব্যবস্থাপনা শৃঙ্খলাবদ্ধ করবে, রাঙ্গামাটিকে আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরবে এবং “পরিচ্ছন্ন গ্রাম–পরিচ্ছন্ন শহর” কর্মসূচি আরও গতিশীল করবে।
উদ্যোগের সফলতা নির্ভর করছে পর্যটক, পরিবহন মালিক, চালক, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার উপর।
সকলের অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটন-বান্ধব রাঙ্গামাটি গড়ে তোলাই এই ডিজিটাল উদ্যোগের মূল লক্ষ্য।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited