আলমগীর মানিক | ০৩:১৩ পিএম, ২০২৫-১২-২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
সিলেট বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রা বিরতির পর বিমানটি বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
তার আগমনের আগে ওসমানী বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিলেট বিমানবন্দরে কোনো রিসিপশন বা জনসমাগমে অংশগ্রহণ না করার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে বুধবার রাতে বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় তারেক রহমানের ফ্লাইট।
এই সময়ে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান। বিমানবন্দরে ‘চেক-ইন’ শেষে রাত সোয়া ১২টার দিকে ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়।
তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সিনিয়র নেতা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন।
এরপর সরাসরি পূর্বাচল রুটের ৩০০ ফিট সড়কে সংবর্ধনা মঞ্চে উঠবেন তিনি, যেখানে দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
তাকে স্বদেশে স্বাগত জানানোর জন্য পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে সেখানে সমবেত হয়েছে বিশাল জনতার স্রোত।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited