আলমগীর মানিক | ০৬:৫১ পিএম, ২০২৫-১২-২৪
রাঙামাটির বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের উদ্যোগে পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. গোলাম আজম, উপজেলা মেডিকেল অফিসার ডা. নুর উদ্দিন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং বিলাইছড়ি প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা।
সভায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা। বক্তারা বলেন, সুষম খাদ্য ও পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এলাকার মানুষের স্বাস্থ্য উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে পুষ্টি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেলায় মোট ছয়টি স্টল স্থাপন করা হয়, যেগুলো বিভিন্ন খাদ্য উপাদানের নামে নামকরণ করা হয়। স্টলগুলোতে পুষ্টিকর ও স্থানীয়ভাবে উৎপাদিত নানা ধরনের খাদ্যদ্রব্য প্রদর্শন করা হয়।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের কার্যক্রমের প্রশংসা করেন।
মেলাটি স্থানীয় জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited