আইয়ুব চৌধুরী | ০১:১১ পিএম, ২০২৫-১২-২২
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুতুরিয়া পাড়া এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে কুতুরিয়া পাড়াস্থ একটি পরিত্যক্ত পুরাতন সিনেমা হলের সামনে বান্দরবান-রাজস্থলী সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চন্দঘোনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ওই বৃদ্ধকে গত দুই থেকে তিন দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
তার ধারণা, বৃদ্ধের পায়ে পচন ধরে সংক্রমণজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ জানান, উদ্ধারকৃত লাশটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
লাশটি মুসলিম বলে ধারণা করায় স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় মুসলিম রীতি অনুযায়ী বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ লাশটির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited