মাহাদি বিন সুলতান | ০১:০৬ পিএম, ২০২৫-১২-১৮
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে নানিয়ারচরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি টিটিসি’র প্রশিক্ষক ইঞ্জিনিয়ার জাফর আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাফর আলম বলেন, দালালের প্রলোভনে না পড়ে সরকারিভাবে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে গেলে কেউ প্রতারণার শিকার হবেন না।
দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশ গমন করলে নিরাপদ কর্মসংস্থান ও ভালো আয়ের সুযোগ তৈরি হয়।
নানিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমার সভাপতিত্বে এবং উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক।
এসময় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited