নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৫ পিএম, ২০২৫-১২-১৪
রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবি) দিন দিন কম বিদ্যুৎ উৎপাদন করছে।
পানির উপর নির্ভরশীল এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট হলেও বর্তমানে একমাত্র একটি ইউনিট চালু রেখে গড়ে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান রবিবার (১৪ ডিসেম্বর) জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার কারণে পঞ্চ ইউনিটের মধ্যে একটি ইউনিট চালু রাখা হয়েছে।
আজ সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ৫ নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
রুলকার্ভ অনুযায়ী, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ছিল ১০৪.৮০ ফুট মিনিমাম সি লেভেল।
কিন্তু আজ সকাল ৯টা পর্যন্ত পানি মাত্র ৯৮.৯০ ফুট মিনিমাম সি লেভেলে রয়েছে।
পানি আরও কমে গেলে বিদ্যুৎ উৎপাদনও কমে যেতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited