নিজস্ব প্রতিবেদক | ০৫:২৬ পিএম, ২০২৫-১২-১৪
কাপ্তাই জেলা নৌ স্কাউটসের আয়োজনে ৩ দিনব্যাপী ১৮৬ তম স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ৬ষ্ঠ ষষ্ঠক নেতা কোর্স ২০২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন বাংলাদেশ নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক এবং জেলা নৌ স্কাউটস কমিশনার কমডোর আমানত উল্লাহ।
এসময় তিনি বলেন, “এই কোর্সের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে তোমাদেরকে কর্মক্ষেত্রে সফল হতে সহায়তা করবে। তোমাদের মেধা ও মনন গঠনে সহায়ক হবে।”
উক্ত অনুষ্ঠানে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং কাপ্তাই জেলা নৌ স্কাউটসের জেলা সচিব কমান্ডার আলিফ উল্লাহ (বিএন), নৌ আঞ্চলিক স্কাউটসের উপ-কমিশনার (প্রোগ্রাম) এম জাহাঙ্গীর আলম, ৬ষ্ঠ ষষ্ঠক কোর্সের কোর্স লিডার এএলটি লিটন চন্দ্র দে, পারদর্শিতা ব্যাজ কোর্সের কোর্স লিডার মীর জিল্লুর রহমান (উডব্যাজার) সহ নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের পদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
এর আগে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মনোমুগ্ধকর গান, নাচ ও অভিনয় পরিবেশন করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে শুরু হওয়া উক্ত দুই কোর্সে সর্বমোট ৮১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited