নিজস্ব প্রতিবেদক | ০৫:১৭ পিএম, ২০২৫-১২-১৪
রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা রবিবার (১৪ ডিসেম্বর/২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শিবলী শফিউল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাশেল সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুচয়ন চৌধুরী, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল খালেক এবং উপজেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদ্দিন হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আমির খসরু, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি নাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীতা চাকমা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জিনি চাকমা, সাংবাদিক মো. ওমর ফারুক, সাংবাদিক মো. জয়নাল আবেদীন, কাউখালী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন, ঘাগড়া ইউনিয়ন পরিষদ সচিব মো. জাহাঙ্গীর, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ সচিব কৃষ্ণ দাস, কলমপতি ইউনিয়ন পরিষদ প্রতিনিধি মো. আলী আকবর, মাওলানা মো. জহিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited