বিলাইছড়ি প্রতিনিধি | ০৫:০৭ পিএম, ২০২৫-১২-১৪
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রশাসন ১৪ ডিসেম্বর, রোববার এক বিশেষ আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত করেছে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও আদর্শকে ভিত্তি করে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
বক্তৃতায় উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ (নিঃ) মোঃ মাসরুরুল হক, ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, ইন্সট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন। তারা বলেন, “স্বাধীনতা বিরোধীরা জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল, কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের অনুপ্রেরণায় আজ বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম আজম, উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহাম্মদ ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, আনসার ভিডিপি’র কর্মকর্তা মো. মিজানুল হক, চারটি ইউনিয়ন পরিষদের সচিবসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited