আলমগীর মানিক | ০৪:৪৬ পিএম, ২০২৫-১২-১৪
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর একাডেমিক কাউন্সিলের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, রোববার দুপুর ২টা ৩০ মিনিটে রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
সভা শুরুর আগে একাডেমিক কাউন্সিলের পূর্ববর্তী ১৩তম সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এরপর অনুষ্ঠিত সভায় রাবিপ্রবি’র ২০২৬ সালের অফিস ও ক্লাস ছুটির তালিকা, ম্যানেজমেন্ট বিভাগের দুটি মধ্যবর্তী পরীক্ষা (মিডটার্ম) গ্রহণের পদ্ধতি, ফরেস্ট্রি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আসন্ন স্নাতকোত্তর (এমএস) প্রোগ্রাম চালু ও ভর্তি সংক্রান্ত হালনাগাদ বিষয়, পাঠ্যক্রম কমিটি গঠন ও পাঠ্যক্রম প্রণয়ন, উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর প্রকল্পের (হিট প্রকল্প) জন্য কক্ষ বরাদ্দ, বিভিন্ন বিভাগের জন্য ছাত্র উপদেষ্টা নিয়োগ, ফিশারিজ ও মেরিন সম্পদ প্রযুক্তি বিভাগের শিক্ষা সফর বাজেট সংশোধন, সফর সংক্রান্ত যাতায়াত ও দৈনিক ভাতা (টিএ/ডিএ), স্নাতকোত্তর প্রোগ্রাম চালুকরণ, ইন্টার্নশিপ ও এক্সটার্নশিপ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনাক্রমে সভায় উপস্থাপিত সকল বিষয় অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে গৃহীত ও বাস্তবায়নাধীন প্রশাসনিক বিষয়সমূহ—যেমন ডক্টরেট (পিএইচডি) প্রোগ্রাম চালুকরণ, স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য, রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন এবং বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা কমিটি গঠন সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়।
একাডেমিক কাউন্সিলের এ সভায় অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানসহ একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ।
তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পারমাণবিক খনিজ ইনস্টিটিউটের ভূ-প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান ভূতত্ত্ববিদ ও বিভাগীয় প্রধান ড. মোঃ মনিরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদা সুমী এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (নদী উপকেন্দ্র), পটুয়াখালীর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্র প্রধান ড. মোহাম্মদ আশরাফুল হক।
এছাড়াও সশরীরে সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, রাবিপ্রবি’র বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা. হাবিবা, ফিশারিজ ও মেরিন সম্পদ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ও সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।
উল্লেখ্য, একাডেমিক কাউন্সিল হলো বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা বিষয়ক পর্ষদ।
বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধি-বিধান অনুসারে এ কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, একাডেমিক বর্ষপঞ্জি ও সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন, শিক্ষা-প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণসহ
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited