ওমর ফারুক সুমন | ০৪:১৪ পিএম, ২০২৫-১২-১৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় ২৭ বিজিবি মারিশ্যা জোন সদরে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।
এসময় মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিও ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণ শেষে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
পাশাপাশি বিজিবির নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সীমান্তবর্তী ও দুর্গম এলাকার মানুষের পাশে থেকে বিজিবি জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited