ওমর ফারুক সুমন | ০৫:৫১ পিএম, ২০২৫-১২-১৩
সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ–ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক, বাঘাইহাট ও আশপাশের এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় এই নিরাপত্তা কার্যক্রম শুরু হয়।
এ সময় সাজেক, বাঘাইহাটসহ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ১৫টি বর্ডার পোস্টে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি বাড়ানো হয়।
সাজেকগামী প্রতিটি যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশির মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি সূত্র জানায়, বাঘাইছড়ি উপজেলার সঙ্গে ভারতের প্রায় ১৫৭ কিলোমিটার সীমান্ত এলাকায় যেন কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একই সঙ্গে কোনো সন্ত্রাসী চক্র যেন এই সীমান্ত ব্যবহার করে অস্ত্র, গোলাবারুদ কিংবা মাদক চোরাচালান করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited