নাজিম আল হাসান | ০৪:০৭ পিএম, ২০২৫-১২-১০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টায় কলেজ গেট বাজার থেকে শুরু করে ঘাগড়া বাজার ও বেতবুনিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১টায় গণসংযোগ ও পথসভা কর্মসূচির সমাপ্তি হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা, এবং বিশেষ অতিথি ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল হাসেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, সদস্য নার্গিস আক্তার, অরুনজিতা, হালিমা আক্তার, স্বপ্না ত্রিপুরা। এছাড়া যুব সংহতির নেতৃবৃন্দ সাইফুল ইসলাম, সাইমুন ইসলাম, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, রুবেলসহ অন্যান্য নেতা–কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পথসভায় জুই চাকমা বলেন, “স্বাধীনতার পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রচারণার সময় আমরা মানুষের গভীর আগ্রহ লক্ষ্য করেছি।
তবে সবচেয়ে বড় উদ্বেগ রাঙ্গামাটি জেলার কিছু ভোটকেন্দ্রের নিরাপত্তা। ভোট যেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, এজন্য র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ সব বাহিনীকে মোতায়েন করতে হবে।
অতীতে অনেক ভোটকেন্দ্র দখল হয়েছে, এটা যেন আর না হয়।”
রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, “আজকের পথসভা ও গণসংযোগে এলাকার সাধারণ মানুষ যেভাবে আমাদের স্বাগত জানিয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায়। জনগণের সমর্থন ও অংশগ্রহণই একটি সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তি। যদি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে আমরা বিজয়ী হব।”
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited