অহিদুল ইসলাম অভি | ০৩:০৬ পিএম, ২০২৫-১২-১০
NEIR (National Equipment Identity Register) সিস্টেম বাতিল এবং মোবাইল ফোনে আরোপিত ৫৭ শতাংশ করকে বৈষম্যমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাঙামাটি মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশন।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টা থেকে শহরের বনরূপা এলাকার বিএম–২ শপিং কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে কার্যকর NEIR সিস্টেম এবং মোবাইল ফোনে আরোপিত ৫৭ শতাংশ কর মোবাইল ফোন ব্যবসার ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।
এতে বৈধ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সাধারণ গ্রাহকদের জন্য ফোন কেনা আরও ব্যয়বহুল হয়ে যাচ্ছে।
নেতৃবৃন্দ জানান,
“আমরা কোনোভাবেই রাজস্ব ফাঁকি দিতে চাই না। বরং বৈধভাবে ব্যবসা করে দেশের রাজস্ব খাতে অবদান রাখতে চাই। কিন্তু NEIR সিস্টেম ও অতিরিক্ত কর বহাল থাকলে মোবাইল ফোন ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।”
বক্তারা আরও বলেন, “এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের মোবাইল ফোন ব্যবসায় অস্থিরতা তৈরি হবে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী দোকান বন্ধ করতে বাধ্য হবেন, যার প্রভাব পড়বে কর্মসংস্থান ও সাধারণ ক্রেতাদের ওপর।”
হুঁশিয়ারি দিয়ে ব্যবসায়ীরা জানান,
“দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাঙামাটির সব মোবাইল দোকান বন্ধ থাকবে।”
মানববন্ধন থেকে অবিলম্বে NEIR সিস্টেম বাতিল, মোবাইল ফোনে আরোপিত ৫৭ শতাংশ কর প্রত্যাহার এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited